মেডিকেলে কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিতই থাকছে। ৩ ফেব্রুয়ারি দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।
