লাল গালিচা বিশেষ কোন গুরুত্ব বহন করে?
বহু বছর ধরে চলে আসছে লাল গালিচার ব্যবহার। অনেকটা ঐতিহ্যবাহী রীতিতে পরিণত হয়েছে বিষয়টি। অনেকেই মনে করেন, সাধারণত সম্মান, মর্যাদা এবং আভিজাত্যের প্রতীক হিসেবেই ব্যবহৃত হয় লাল গালিচা। একইসঙ্গে বিভিন্ন সংস্কৃতিতে আছে এর আলাদা তাৎপর্য। আনন্দ-উৎসবের প্রতীক হিসেবেও যেহেতু লাল রং ব্যবহৃত হয়, সেহেতু কোনও অনুষ্ঠানে লাল গালিচা তৈরি করে গুরুতপূর্ণ আবহ।
