Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হতাশ ট্রাম্প বললেন, ভোট গণনা বন্ধ করুন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2020, 11:20 am
Last modified: 06 November, 2020, 07:04 pm

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

হতাশ ট্রাম্প বললেন, ভোট গণনা বন্ধ করুন

প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তারা নির্বাচন চুরির চেষ্টা করছে, তারা নির্বাচনে জালিয়াতির চেষ্টা করছে।’
টিবিএস ডেস্ক
06 November, 2020, 11:20 am
Last modified: 06 November, 2020, 07:04 pm

দেশজুড়ে ভোট গণনার মাঝেই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলাফলের বিশুদ্ধতা নিয়ে অসমর্থিত অভিযোগ এনেছেন।

দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার সম্ভাবনা সংকীর্ণ হয়ে যাওয়ায় ট্রাম্প একাধিক টুইটে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। সেই সাথে নির্বাচনের দিন ও আগে দেওয়া ভোট গণনার কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের এগিয়ে যাওয়া দেখে দৃশ্যত হতাশ ট্রাম্প বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্য রাতে পরপর কয়েকটি টুইট করেন, যার দুটি টুইটার তাদের নীতিমালার কারণে মুছে দিয়েছে।

একটি টুইটে ট্রাম্প বলেছেন, ভোট গণনা বন্ধ করুন।

এরপর আরেক টুইটে তিনি লেখেন, এই জালিয়াতি বন্ধ করুন। 

অন্যদিকে সিএনএন এর এক খবরে বলা হয়, ট্রাম্প বলেছেন, 'যদি বৈধভাবে ভোট গণনা হয়, তাহলে আমি সহজেই জিতে যাই।' 

তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। 

তিনি বলেন, 'অবৈধভাবে ভোট গণনা করা করা হচ্ছে। তাঁরা আমাদের কাছ থেকে নির্বাচন চুরি করার চেষ্টা করতে পারেন।'

ভোটের দিন প্রথম জনসম্মুখে এসে তিনি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র তত্ত্বকে আরও জোরালো করে তুলে ধরেছেন।

তিনি প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের উদ্দেশ করে বলেন, 'তারা নির্বাচন চুরির চেষ্টা করছে, তারা নির্বাচনে জালিয়াতির চেষ্টা করছে।'

তিনি প্রমাণ ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেন।

ট্রাম্প ২০১৬ সালেও প্রচারণার সময় নির্বাচনের বিশুদ্ধতা নিয়ে একই অভিযোগ এনেছিলেন। যদিও তিনি তখন জয়লাভ করেছিলেন। এবার তিনি আর সাধারণ কোনো প্রার্থী হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবেই এসব কথা বলছেন।

অন্যদিকে, নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে থাকা জো বাইডেন হাঁটছেন ভিন্ন পথে। সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেছেন, সব ভোট গণনা করা উচিত।

'আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। (নির্বাচনের) প্রক্রিয়াটি সক্রিয় রয়েছে। এটি হলো ভোটারদের ইচ্ছা। আর কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করে না,' বলেন বাইডেন।

মিশিগান ও উইসকনসিনে পাওয়া জয় বাইডেনকে প্রেসিডেন্ট হওয়ার পথে চালকের আসনে বসিয়ে দিয়েছে। কিন্তু ট্রাম্পের মাঝে হাল ছেড়ে দেয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। কে পরিষ্কারভাবে জয়ী হতে যাচ্ছেন তার জন্য ভোট গণনা শেষ করতে আরও কয়েক দিন লাগতে পারে।

এখনও লাখ লাখ ভোট গণনা বাকি থাকলেও বাইডেন ইতোমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ৭ কোটি ২০ লাখের বেশি ভোট পেয়ে গেছেন। 
 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • জিরো জিরো সেভেন ট্রাম্প: জেমস বন্ড সেজে ছবি পোস্ট ট্রাম্পের, নিজেকে ‘গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ ঘোষণা
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • রিপাবলিকানদের তোপের মুখে ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের ‘ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]