মালদ্বীপ-আফগানিস্তানের জন্য বরাদ্দ বাড়াল ভারত
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫০ লাখ ৫৬ হাজার কোটি রুপির বাজেট প্রস্তাব ভারতের সংসদে উত্থাপন করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এবার এর আকার বেড়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে অন্য দেশের জন্য সহায়তা খাতে ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করেছেন ভারতের অর্থমন্ত্রী। বছর ব্যবধানে যা কমানো হয়েছে ৪শ কোটি রুপি।
