Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
গ্যারেজ সেলে খুঁজে পাওয়া চিত্রকর্ম ভ্যান গগের বলে দাবি বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক

সিএনএন
31 January, 2025, 12:40 pm
Last modified: 31 January, 2025, 12:41 pm

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই
  • গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অবহেলিত, শিল্পকর্ম সংরক্ষণের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমি

গ্যারেজ সেলে খুঁজে পাওয়া চিত্রকর্ম ভ্যান গগের বলে দাবি বিশেষজ্ঞদের

আর্ট রিসার্চ ফার্ম এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনালের কমিশন প্রাপ্ত বিশেষজ্ঞ দলটি চিত্রকর্মটি বিশ্লেষণ শেষে বলেছেন, এটি ভ্যান গগ ১৮৮৯ সালে দক্ষিণ ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে এঁকেছিলেন।
সিএনএন
31 January, 2025, 12:40 pm
Last modified: 31 January, 2025, 12:41 pm
ছবি: এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনাল

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি গ্যারেজ সেল থেকে কেনা এক চিত্রকর্ম বিখ্যাত ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের পূর্বের একটি অজানা চিত্রকর্ম বলে সম্প্রতি দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আর্ট রিসার্চ ফার্ম এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনালের কমিশন প্রাপ্ত বিশেষজ্ঞ দলটি চিত্রকর্মটি বিশ্লেষণ শেষে বলেছেন, এটি ভ্যান গগ ১৮৮৯ সালে দক্ষিণ ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে এঁকেছিলেন। তারা ক্যানভাসের বুনন, রঙের উপাদান এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

২০১৬ সালে একজন অ্যান্টিক সংগ্রহকারী চিত্রকর্মটি সংগ্রহ করেন। এর নিচের ডান কোণে "এলিমার" শব্দটি লিপিবদ্ধ রয়েছে।

৪৫.৭ সেন্টিমিটার বাই ৪১.৯ সেন্টিমিটার (১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চি) সাইজের চিত্রকর্মটিকে বিশেষজ্ঞরা চার বছর ধরে বিশ্লেষণ করার পর ভ্যান গগের চিত্রকর্ম হিসেবে চিহ্নিত করেছেন।

ক্যানভাসে আঁকা তৈলচিত্রটি একজন জেলের পোট্রেট। তার সাদা দাড়ি রয়েছে এবং তিনি তার জাল মেরামত করতে করতে একটি পাইপ ফুঁকছেন।

এটি ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের অন্যান্য শিল্পীর কাজের "অনুকরণের" মধ্যে একটি। এলএমআই-এর তথ্য অনুযায়ী, এটি ডেনমার্কের শিল্পী মাইকেল আঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্র থেকে অনুপ্রাণিত।

গবেষকরা ক্যানভাসে একটি চুল আবিষ্কার করেন এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এলএম আই জানিয়েছে, যদিও এটি একজন পুরুষের চুল হিসেবে চিহ্নিত হয়েছে, এটি "ক্ষয় হওয়ার অবস্থায়" থাকার কারণে ভ্যান গগের উত্তরাধিকারীদের সঙ্গে সেটির ডিএনএ মেলানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

চিত্রকর্মটি এখন আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম থেকে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।

২০১৮ সালে পূর্ববর্তী মালিক চিত্রকর্মটি মিউজিয়ামের কাছে উপস্থাপন করেছিল। তবে তারা সেটি ভ্যান গগের কাজ হিসেবে চিহ্নিত করতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ২০১৯ সালে এলএমআই চিত্রকর্মটি সংগ্রহ করার পর নিশ্চিত করেছে, এটি আসল।

এলএমআই তাদের প্রতিবেদনে বলেছে, "ভ্যান গগ বহু কাজ হারিয়েছিলেন, বন্ধুদের কাছে অনেক কাজ উপহার দিয়েছিলেন এবং সেসব কাজের প্রতি তেমন যত্ন নেননি।" তারা এটিও উল্লেখ করেছে, "এই চিত্রকর্মটি ভ্যান গগের জীবনের শেষ এবং অস্থির সময়কালে গভীরভাবে তৈরি করা একটি ব্যক্তিগত কাজ।"

ভ্যান গগ জীবনে প্রায় ৯০০টি চিত্রকর্ম তৈরি করেছিলেন। তার মানসিক অসুস্থতার কারণে তিনি অনেক সংগ্রাম করেছিলেন। ১৮৮৮ সালে নিজের কান কেটে ফেলার পর তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছিল। ১৮৯০ সালে ৩৭ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

Related Topics

টপ নিউজ

ভ্যান গগ / চিত্রকর্ম / অ্যান্টিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • ‘সুলতানের চর দখল ছবি হারিয়ে গেল! বলছিলেন এগুলি নিয়ে যান—সাহস করিনি সেদিন!’ 
  • হারিয়ে যাওয়ার আগে জয়নুল, সুলতানদের ছবি পুনরুদ্ধারের লড়াই
  • গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অবহেলিত, শিল্পকর্ম সংরক্ষণের প্রচেষ্টায় শিল্পকলা একাডেমি

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]