জমির নামজারি কেন বন্ধ: সাধারণ মানুষের কী ভোগান্তি?
১৩৬ বছর আগে জরিপ করা সিএস রেকর্ডের ভিত্তিতে নদীর সীমানা ঠিক করায় সারা দেশের হাজারও মানুষের ভূমিহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিএস রেকর্ড ছাড়া জমির নামজারি বন্ধ রেখেছে ভূমি অফিস। এতে সারাদেশের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
