দিনে ৭৫ জন অভিবাসীকে আটক করছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে দেশজুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। এই অভিযান এক সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।
