ড. ইউনূসকে নরেন্দ্র মোদির ‘নতুন বছরের শুভেচ্ছা’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নতুন বছর ২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ২৭ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, এই শুভেচ্ছা বার্তার চিঠি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। নরেন্দ্র মোদি চিঠিতে অধ্যাপক ড. ইউনূসকে লিখেছেন 'নতুন বছরের শুভেচ্ছা'।
