মামলার বিষয়ে যা বললেন পরীমনি
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ জানুয়ারি আত্মসমর্পণ করেন পরী। পরে জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা এই মামলায় ২৬ জানুয়ারি পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন পরীমনির আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
