যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য উদ্বেগের: সেলিম রায়হান
যুক্তরাষ্ট্রের নতুন সরকার সব বিদেশি সহায়তা স্থগিত করেছে। গত ২৪ জানুয়ারি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিসরে সামরিক সহায়তা এ সিদ্ধান্তের বাইরে থাকবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। বাংলাদেশে এর প্রভাব কী হতে পারে এই বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
