শপথের আগে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
আর একদিন পরই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণকে ঘিরে ওয়াশিংটনে চলছে নানা প্রস্তুতি। এরই মধ্যে ট্রাম্পের অভিষেকের প্রতিবাদে গত ১৮ জানুয়ারি দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নারী অধিকার, জলবায়ু সংকট ও জাতিগত ন্যায়বিচারের মতো সাংবিধানিক অধিকারগুলো ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় 'পিপলস মার্চ' নামে এই বিক্ষোভ।
