দুই মোটরসাইকেলে ৬ জন; সড়কে প্রাণ গেলো সবার
খেজুরের রস পান করতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালিনগর যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন।
