জুলাই-আগস্টে গণহত্যা: জড়িতদের কল রেকর্ড যাচাই করা হবে
জুলাই-আগস্টে গণহত্যায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আছে। ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বলেন, এগুলো যাচাই বাছায়ের জন্য অনুমতি দিয়েছেন আদালত।
