গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে বিনিয়োগে প্রভাব কী?
গ্যাসের দাম বৃদ্ধি বিনিয়োগের ক্ষেত্রে খুব প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১২ জানুয়ারি নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি খুব ক্ষুদ্র একটা অংশ। সুতরাং এর প্রভাব খুব বেশি না। আমরা চাই আমাদের বিনিয়োগকারীরা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা থাক। প্রসঙ্গত, নতুন বিনিয়োগের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা।
