বকশীবাজারে অস্থায়ী আদালতে আগুন, পুড়েছে নথিও
বিডিআর বিদ্রোহের বিচারের জন্য ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। ৯ জানুয়ারি ভোরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
