মেটার ‘ফ্যাক্ট চেকিং’ বন্ধ ঘোষণার ইস্যুতে জাকারবার্গকে সতর্ক করল ইইউ কমিশন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার 'ফ্যাক্টচেকিং প্রোগ্রাম' বাতিল করলে প্রযুক্তি জায়ান্টটিকে জরিমানা করার হুমকি দিয়েছে ইইউ কমিশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ৭ জানুয়ারি এক ভিডিও পোস্টে এ ঘোষণা দেন। এতে তিনি বলেন, 'মুক্ত মতপ্রকাশ ঘিরে আমাদের শিকড়ে ফেরার সময় এখন। আমরা ফ্যাক্টচেকারগুলোর পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। আমাদের নীতিগুলোকে আরও সরলীকরণ করছি। ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি।'
