কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডন যাবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে যাচ্ছে তার মেডিক্যাল বোর্ডের সদস্যরাও। ৬ জানুয়ারি রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
