ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন ড. ইউনূস
মেলার মাধ্যমে সুযোগ না পাওয়া তরুণ ব্যবসায়ীদের সামনে আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরী হবে। ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
