নতুন প্রেসিডেন্ট শপথ নিলেও ক্ষমতা ছাড়বেন না জর্জিয়ার বিদায়ী প্রেসিডেন্ট
একদিকে জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলির শপথ নেওয়াকে কেন্দ্র করে রাজধানী তিবলিসিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। অন্যদিকে, পদত্যাগ করতে অস্বীকার করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জোরাবিচভিল।
