জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে: হাসনাত
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বাহাত্তরের সংবিধানকে মুজিববাদি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে। পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথাও বলেন তিনি।
