Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রুশ আকাশসীমায় বিমান বিধ্বস্ত: আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে পুতিনের ক্ষমাপ্রার্থনা

আন্তর্জাতিক

রয়টার্স
28 December, 2024, 08:25 pm
Last modified: 28 December, 2024, 08:29 pm

Related News

  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং

রুশ আকাশসীমায় বিমান বিধ্বস্ত: আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে পুতিনের ক্ষমাপ্রার্থনা

বিমানটি রাশিয়ার আকাশসীমায় বাহ্যিক কাঠামোগত ও প্রযুক্তিগত প্রভাবের শিকার হয়েছিল।
রয়টার্স
28 December, 2024, 08:25 pm
Last modified: 28 December, 2024, 08:29 pm
ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি। সূত্র: স্পুটনিক/পাভেল বেদনিয়াকভ/পুল ভিয়া রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া 'মর্মান্তিক দুর্ঘটনার' জন্য ক্ষমা চেয়েছেন।

ওই দুর্ঘটনায় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে। ইউক্রেনের ড্রোনের বিরুদ্ধে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবহার করেছিল রাশিয়া।

ফ্লাইট জে২-৮২৪৩ গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি দক্ষিণ রাশিয়ার আকাশ থেকে পথচ্যুত হয়ে পড়েছিল।

ওই সময় জানা গিয়েছিল, ইউক্রেনীয় ড্রোন সেখানে বেশ কয়েকটি শহরে হামলা চালাচ্ছে। এ দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। 

আজারবাইজানের তদন্তে পাওয়া প্রাথমিক তথ্য সম্পর্কে জানে এমন ৪টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে ওই যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করে।

ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, 'প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ আকাশসীমায় ঘটা এ মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'ঘটনার সময় গ্রোজনি, মোজদক এবং ভ্লাদিকাভকাজ শহরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার মুখে পড়েছিল। রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলাগুলো প্রতিহত করছিল।'

ক্রেমলিন জানিয়েছে, পুতিনের অনুরোধে এ ঘটনা নিয়ে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করা হয়। 

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, 'বিমানটি রাশিয়ার আকাশসীমায় বাহ্যিক কাঠামোগত ও প্রযুক্তিগত প্রভাবের শিকার হয়েছিল। এর ফলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় এবং কাজাখ শহর আকতাউর দিকে উড়তে শুরু করে।'

এমব্রেয়ার ইএমবিআরথ্রি.এসএ মডেলের যাত্রীবাহী বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের গ্রোজনির উদ্দেশে রওনা হয়েছিল। বিমানটি কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে উড্ডয়ন করছিল।

Related Topics

টপ নিউজ

আজারবাইজান / বিমান বিধ্বস্ত / যাত্রীবাহী বিমান বিধ্বস্ত / ভ্লাদিমির পুতিন / পুতিনের ক্ষমাপ্রার্থনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশ্ব ‘জঙ্গলের শাসনে’ ফেরার ঝুঁকিতে, চীন-রাশিয়া সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার শক্তি: শি জিনপিং

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]