ন্যাশনাল ব্যাংকে কীভাবে লুটপাটের রাজত্ব?
ন্যাশনাল ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেয় মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড নামে একটি কোম্পানি। যা এখন বেড়ে হয়েছে এক হাজার ১৬২ কোটি টাকা। অথচ, কোম্পানিটির অস্তিত্ব কেবল কাগজে-কলমেই। তাদের কোনো অফিস বা কারখানা ছিল না। তাহলে এত বিপুল পরিমাণ ঋণ তারা হাতিয়ে নিল কীভাবে? এভাবে লুটপাট হয়ে এককালের ভালো ব্যাংকটি এখন ডুবতে বসেছে।
