Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মরদেহ পোড়ানোর সময় আটক যুবলীগ নেতার ছেলে

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 December, 2024, 04:10 pm
Last modified: 24 December, 2024, 05:48 pm

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মরদেহ পোড়ানোর সময় আটক যুবলীগ নেতার ছেলে

ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
24 December, 2024, 04:10 pm
Last modified: 24 December, 2024, 05:48 pm
ছবি: প্রতীকী।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্ত থেকে এক নারীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হরলুজা বেগম (৫০)। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। 

এ ঘটনায় ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়ার ছেলে। তবে কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে- তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোররাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে মরদেহ আগুনে পোড়ানো হয় বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গাজীরবাজার এলাকার বাসিন্দা এনামুলের বাড়ি থেকে দুইটি রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে রাজহাঁস খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত টিনের ঘরে আগুনে পোড়ার গন্ধ পান এনামুল ও তার ভাই রোমান। পরে সেখানে গিয়ে দেখেন রনি কিছু একটা পোড়াচ্ছেন। তবে রনি গাছের শুকনো পাতা পোড়াচ্ছেন বলে জানান। বিষয়টি সন্দেহজনক হলে পরে দেখেন মরদেহ পোড়ানো হচ্ছে। এরপরই স্থানীয়রা তাকে আটক করে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, রনির দেয়া তথ্যমতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি জমি থেকে ওই নিহত নারীর কাটা মাথা উদ্ধার করা হয়। মাথা দেখেই তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে- তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। আটক রনিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / গৃহবধু হত্যা / যুবলীগ / আগুনে পুড়িয়ে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • ২২ হাজার টাকা মজুরিতে কাটা ধানের দাম উঠেছে ১০ হাজার টাকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]