Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াকে হত্যায় দায় স্বীকার করলো ইসরায়েল

আন্তর্জাতিক

রয়টার্স
24 December, 2024, 02:15 pm
Last modified: 24 December, 2024, 02:19 pm

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • ইরান যাকেই নতুন নেতা বানাক, তিনি ‘হত্যার লক্ষ্যে পরিণত’ হবেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

হামাসের রাজনৈতিক প্রধান হানিয়াকে হত্যায় দায় স্বীকার করলো ইসরায়েল

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
রয়টার্স
24 December, 2024, 02:15 pm
Last modified: 24 December, 2024, 02:19 pm
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার (২৩ ডিসেম্বর) প্রথমবারের মতো জনসমক্ষে জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। এতে তেহরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কাটজ বলেন, "এই মুহূর্তে যখন হুথি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আমি তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাতে চাই। আমরা হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি, উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছি, সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করেছি এবং আমরা ইয়েমেনের হুথি সন্ত্রাসী গোষ্ঠীকেও কঠিন আঘাত দেব। এখন একমাত্র তারা বাকি রয়েছে।"

তিনি আরও বলেন, "আমরা তাদের কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত করব এবং তাদের নেতাদের শিরচ্ছেদ করব– যেমনটা আমরা হানিয়া, সিনাওয়ার এবং নাসরুল্লাহকে তেহরান, গাজা এবং লেবাননে করেছি। ঠিক তেমনি আমরা হুদেইদা ও সানাতে করব।"

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী এক বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের চেষ্টা করছে। তাদের দাবি, তারা গাজার এক বছরের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।

এর আগে গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানে নিজ বাসভবনে এক হামলায় মৃত্যু হয় তার।। ইরানি কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এতদিন সরাসরি এর দায় স্বীকার করেনি।

৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর হানিয়া যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন।

কয়েক মাস পর গাজায় ইসরায়েলি বাহিনী হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনাওয়ারকে হত্যা করে। তিনি ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছিলেন।

Related Topics

টপ নিউজ

ইসমাইল হানিয়া / ইসরায়েল কাটজ / হামাস / হুথি / হত্যার দায় স্বীকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • ইরান যাকেই নতুন নেতা বানাক, তিনি ‘হত্যার লক্ষ্যে পরিণত’ হবেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]