প্রভাষক নেবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে স্থায়ী প্রভাষক নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থায়ী প্রভাষক পদে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১ জন, গণিত ১ জন, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে ১ জন এবং স্থায়ী প্রভাষক কাম ইমাম পদে ইসলাম শিক্ষা বিষয়ে ১ জনকে নিয়োগ দেয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২০০০- ৫৩০৬০ টাকা স্কেলে মূল বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়।
