ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় থাকা বাংলাদেশিদের সম্পর্কে যা জানা যায়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে এমন প্রতিবেদন ২২ ডিসেম্বর প্রকাশ করে বেশ কিছু গণমাধ্যম। তবে তা সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। দিনভর বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এসেছে আরেকটি প্রশ্ন। সেটি হচ্ছে- এই রেড নোটিশে কতজন বাংলাদেশি আছেন আগে থেকেই? কী বা তাদের পরিচয়?
