কেরানিগঞ্জে রূপালী ব্যাংকে যৌথ বাহিনীর অভিযান শেষ; আটক তিন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কর্মকর্তা–কর্মচারী জিম্মি করে হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র্যাব। ১৯ ডিসেম্বর বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে ফেলে।
