সৌদি আরব প্রথম হাইড্রোজেন-চালিত বাস চালু করেছে
পরিবেশবান্ধব পরিবহনে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটি প্রথম হাইড্রোজেনচালিত বাস চালু করেছে। সৌদি আরবের আল আহসার গভর্নর সৌদ বিন তালাল বাস পরিষেবার পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন। বাসটি পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে গভর্নরেট পর্যন্ত চলাচল করবে।
