Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
প্রকাশের ১৫০ বছর পর সোশ্যাল মিডিয়ায় যে কারণে আলোচিত ফিওদর দস্তয়েভস্কির বই

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
20 December, 2024, 06:15 pm
Last modified: 22 December, 2024, 07:54 pm

Related News

  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • বই: অগতির গতি

প্রকাশের ১৫০ বছর পর সোশ্যাল মিডিয়ায় যে কারণে আলোচিত ফিওদর দস্তয়েভস্কির বই

তবে শুধু যে সংক্ষিপ্ততার কারণেই বইটি জনপ্রিয় হয়েছে এমনটা নয়। বরং ক্লাসিক রুশ সাহিত্যকর্মটির গল্পও পাঠকের মন ছুঁয়েছে।
দ্য গার্ডিয়ান
20 December, 2024, 06:15 pm
Last modified: 22 December, 2024, 07:54 pm
ছবি: সংগৃহীত

টিকটকের মতো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কাজে লাগিয়ে নানা পণ্যের বিক্রি বাড়ানোর বিষয়টি অহরহই দেখা যায়। বই বিক্রির ক্ষেত্রেও ইদানীং একই প্রবণতা দেখা যাচ্ছে। কলিন হুভার কিংবা সারাহ জে মাসের মতো লেখকদের বই বহির্বিশ্বে এতে আরও পাঠকপ্রিয়তা পাচ্ছে। আর এ ধারায় নতুন করে যুক্ত হয়েছে লেখক ফিওদর দস্তয়েভস্কির বই।

চলতি বছর দস্তয়েভস্কির বই 'হোয়াইট নাইটস' যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিক্রীত সাহিত্যকর্মের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। লন্ডনের এক বুকশপের জেনারেল ম্যানেজার এমি রাইট বলেন, '১৯ শতাব্দীর রুশ লেখকের বইটি বর্তমানে বেশ আলোচিত হচ্ছে। গতবছর আমরা ছোট এই বইটির ১৯০ কপি বিক্রি করেছি।'

গত বছরের ডিসেম্বর থেকে টিকটক, ইনস্টাগ্রাম ও টুইটারে ১৮৪৮ সালে প্রকাশিত 'হোয়াইট নাইটস' বইটি নিয়ে আলোচনা চলছে। তবে প্রায় ১৫০ বছরেরও বেশি পুরোনো মাত্র ৮০ পৃষ্ঠার বইটি কেন এখন জনপ্রিয় হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে।

লন্ডনের এক টিকটক ব্যবহারকারী এল্লি হওলেট বলেন, 'বইটি সংক্ষিপ্ত হওয়ায় আমি এটি পড়তে আগ্রহবোধ করেছি।'

অনেকেই প্রতিবছর একটি নির্দিষ্ট সংখ্যক বই পড়ার লক্ষ্য নিয়ে থাকেন। গুডরিডসের মতো প্ল্যাটফর্মগুলোতে সেটির হিসাবও রেখে থাকেন। সেক্ষেত্রে এমন ছোট ছোট বই পড়লে কম সময়ে বেশি বই পড়া যায়।

তবে শুধু যে সংক্ষিপ্ততার কারণেই বইটি জনপ্রিয় হয়েছে এমনটা নয়। বরং ক্লাসিক রুশ সাহিত্যকর্মটির গল্পও পাঠকের মন ছুঁয়েছে।

বইটিতে এক তরুণ ও নারীর মধ্যকার খুব অল্প সময়ের পরিচয়ে নানা দিক তুলে ধরা হয়েছে। ঐ নারী কিছুদিন তার প্রেমিকের জন্য অপেক্ষ করেন আর নামহীন তরুণ ঐ অল্প কয়েকদিন তার বন্ধু হিসেবে সঙ্গে থাকেন।

তবে এক পর্যায়ে ঐ তরুণের পক্ষ থেকে ভালোবাসার অনুভূতি তৈরি হলেও ঐ নারীর জীবনে প্রেমিক থাকায় তা আর পূর্ণতা লাভ করে না। নারীর প্রেমিক কয়েকদিন পর ফিরে আসায় ঐ তরুণের ভালোবাসা অসমাপ্তই থেকে যায়।

সহজ সরল গল্প হলেও সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের একটা বিরাট অংশ নিজেদের জীবনকে এর সঙ্গে মিলিয়েছেন।

ইনস্টাগ্রামে বইয়ের কন্টেন্ট তৈরি করেন ২২ বছর বয়সি মৌসুমি আভিরা। তিনি বলেন, 'আমার মনে হয়েছে যারা স্বপ্নে বিভোর থাকে, অন্যদের থেকে নিজেকেই সেরা মনে এমন বিষয়টিই বইয়ের গল্পে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া আমাদের এমনটাই ভাবতে শেখায়।'

'হোয়াইট নাইটস' সচরাচর রোমান্টিক গল্পগুলোর মতো না হলেও অনেকেই পড়তে গিয়ে এমনটা অনুভব করছেন। ২১ বছর বয়সি পাঠক নাওমি মনে করেন, তরুণদের মধ্যে ডেটিং অ্যাপস ব্যবহারের মতো বিষয়গুলোর জন্য তারা এ গল্পে নিজেদেরকে আরও বেশি যুক্ত করতে পারছেন।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

সোশ্যাল মিডিয়া / বই / ভাইরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • বই: অগতির গতি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]