Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

অ্যাসোসিয়েট প্রেস (এপি)
12 December, 2024, 09:00 pm
Last modified: 16 December, 2024, 09:56 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকবস বলেন, ম্যাগাজিনের এই সম্মাননা নিয়ে ‘সবসময়ই উত্তপ্ত বিতর্ক রয়েছে। তবে আমাকে স্বীকার করতেই হবে যে এই বছর বিগত বছরগুলোর চেয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল’।
অ্যাসোসিয়েট প্রেস (এপি)
12 December, 2024, 09:00 pm
Last modified: 16 December, 2024, 09:56 pm
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: সারাহ মেইসোনিয়ার / পুল ভায়া এপি

২০২৪ সালের টাইম ম্যাগাজিনের 'বর্ষসেরা ব্যক্তিত্ব' হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রভাবশালী এই ম্যাগাজিনটি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, 'দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের এই সম্মাননা পাচ্ছি। আমার মনে হয় এবার আসলে বেশি ভালো লেগেছে।'

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকবস এনবিসির টুডে শোতে ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন, 'ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ভালো কিংবা খারাপ যাই হোক, ২০২৪ সালে সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।'

তিনি বলেন, 'তিনি এমন একজন ব্যক্তি যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন, যিনি আমেরিকান প্রেসিডেন্সিকে নতুন রূপ দিয়েছেন এবং যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন '

তিনি আরও বলেন, 'এটি অস্বীকার করা কঠিন যে, যিনি ওভাল অফিসে প্রবেশ করছেন, তিনি সংবাদে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।'

স্যাম জ্যাকবস বলেন, ম্যাগাজিনের এই সম্মাননা নিয়ে 'সবসময়ই উত্তপ্ত বিতর্ক রয়েছে। তবে আমাকে স্বীকার করতেই হবে যে এই বছর বিগত বছরগুলোর চেয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল'।

একাধিক ট্রাম্প-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওয়াল স্ট্রিটে ট্রেডিং ডে'র আনুষ্ঠানিক উদ্বোধনে ট্রাম্প উপস্থিত থাকবেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে টাইম ম্যাগাজিনের 'বর্ষসেরা ব্যক্তিত্ব' নির্বাচিত হন ট্রাম্প।

এনবিসির 'টুডে শো'তে গত মঙ্গলবার সকালে ২০২৪ সালের সেরা ব্যক্তিত্বের জন্য বিবেচিত ১০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এই বছরের পুরস্কারের জন্য অন্য ফাইনালিস্টদের মধ্যে ছিলেন: ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, টেক উদ্যোক্তা ইলন মাস্ক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রিন্সেস অব ওয়েলস কেট।

ট্রাম্পের টাইম ম্যাগাজিনের কভারে দেখা যাওয়ার প্রতি আগ্রহ ১৯৮৯ সাল থেকে শুরু। 

তিনি মিথ্যা দাবি করেছিলেন যে, তিনি টাইম কভারে সবচেয়ে বেশি বার স্থান পেয়েছেন। ২০১৭ সালে জানা যায় যে, ট্রাম্পের ছবি সম্বলিত ভুয়া টাইম কভার তার কয়েকটি গলফ ক্লাবে প্রদর্শিত হয়েছিল।

এই পুরস্কারটি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ট্রাম্পের অসাধারণ প্রত্যাবর্তনের পরিচায়ক। তিনি চার বছর আগে তার নির্বাচনী পরাজয় মেনে না নিয়ে এক ঘৃণিত সাবেক প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন, আর এর পরও গত নভেম্বর মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন।

১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এমন ব্যক্তিদের এই তালিকায় স্থান দেয়।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

টাইম ম্যাগাজিন / টাইম ম্যাগাজিনের বর্ষসেরা / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]