Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
খারাপ আবহাওয়ার কারণে কফির দামের রেকর্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 December, 2024, 10:45 pm
Last modified: 10 December, 2024, 10:55 pm

Related News

  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • তুর্কি কফি ও ৫০০ বছরের রহস্য: যে কাপের তলায় ভাগ্য লেখা থাকে
  • উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত বহাল
  • কফির দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ, তবে হাসি নেই উৎপাদকদের মুখে

খারাপ আবহাওয়ার কারণে কফির দামের রেকর্ড

কফি ব্যবসায়ীরা পণ্যটির দাম বাড়ার কারণ হিসেবে বলছেন, বিশ্বের দুইটি সবচেয়ে বড় কফি উৎপাদক দেশ ব্রাজিল ও ভিয়েতনামে খারাপ আবহাওয়ার কারণে কফি ফসল উৎপাদন কমছে। অন্যদিকে, কফির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
টিবিএস ডেস্ক
10 December, 2024, 10:45 pm
Last modified: 10 December, 2024, 10:55 pm
প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ+

আন্তর্জাতিক পণ্য বাজারে কফির দাম বর্তমানে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অ্যারাবিকা বিনের দাম প্রতি পাউন্ড (০.৪৫ কেজি) ৩.৪৪ ডলার ছাড়িয়েছে, যা এই বছরের মধ্যেই ৮০% এরও বেশি বেড়ে গেছে। অন্যদিকে, রোবুস্তা বিনের দামও সেপ্টেম্বর মাসে নতুন রেকর্ড করেছে। খবর বিবিসির

কফি ব্যবসায়ীরা পণ্যটির দাম বাড়ার কারণ হিসেবে বলছেন, এ বছর একদিকে বিশ্বের সবচেয়ে বড় দুই কফি উৎপাদক দেশ ব্রাজিল ও ভিয়েতনামে খারাপ আবহাওয়ার কারণে কফি ফসল উৎপাদন কমছে, আরেকদিকে কফির জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।

একজন বিশেষজ্ঞ বিবিসিকে বলেছেন, কফি ব্র্যান্ডগুলো নতুন বছরে দাম আরও বাড়ানোর কথা বিবেচনা করছে।

তুয়ান লক কমোডিটিসের প্রধান নির্বাহী ভিন নগুয়েনের মতে, সাম্প্রতিক বছরগুলোতে প্রধান কফি রোস্টাররা দাম বাড়লেও গ্রাহকদের আগ্রহ বজায় ছিল। তবে মনে হচ্ছে, এবার এই ট্রেন্ড পরিবর্তন হতে চলেছে।

তিনি বলেন, 'জেডিই পিট (ডাউয়ে এগবার্টস ব্র্যান্ডের মালিক), নেসলে এবং অন্যান্য ব্র্যান্ডগুলো কাঁচামালের উচ্চ মূল্যের চাপ এতদিন নিজেরা বহন করেছে।'

তিনি আরও বলেন, 'কিন্তু এখন তারা প্রায় টিপিং পয়েন্টে পৌঁছেছে। অনেক ব্র্যান্ডই ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে সুপারমার্কেটগুলোতে দাম বাড়ানোর চিন্তা-ভাবনা করছে।'

নভেম্বরে একটি বিনিয়োগকারী ইভেন্টে নেসলের এক শীর্ষ নির্বাহী জানান, কফি শিল্প 'কঠিন সময়ের' মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি স্বীকার করেন, তার কোম্পানিকে দাম এবং প্যাকেটের আকার পরিবর্তন করতে হতে পারে।

খরা ও ভারী বৃষ্টিপাত

১৯৭৭ সালে ব্রাজিলে অস্বাভাবিক তুষারপাতের ফলে বাগানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর, কফির দাম সর্বশেষ সর্বোচ্চ রেকর্ড গড়েছিল।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন বলেন, '২০২৫ সালে ব্রাজিলের কফিই উদ্বেগের মূল কারণ।'

তিনি বলেন, 'আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশটি ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছিল। তারপরে অক্টোবরে দেশটিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কফির ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার উদ্বেগ তৈরি হয়েছে।'

শুধু ব্রাজিলের কফি বাগানগুলোই নয়, অ্যারবিকা বিন উৎপাদন করা বেশিরভাগ বাগানই খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরেক কফি উৎপাদক দেশ ভিয়েতনামও খরা ও ভারী বৃষ্টিপাতের মুখে পড়েছিল। আর তাই রোবাস্তা বিনের সরবরাহও অনেক কমে যাচ্ছে।

অপরিশোধিত তেলের পরে, কফি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যবসা পণ্য এবং দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। উদাহরণস্বরূপ, চীনে কফি খাওয়ার পরিমাণ গত দশ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস-এর কফি মূল্য বিশ্লেষক ফার্নান্দা ওকাদা বলেন, 'পণ্যটির চাহিদা বেশি, অন্যদিকে উৎপাদক ও রোস্টারদের মজুদ নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।'

তিনি বলেন, 'কফির দামের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।'

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

কফি / বৈরি আবহাওয়া / অ্যারাবিকা বিন / রোবুস্তা বিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • কফি কি আসলেই রক্তচাপ বাড়ায়?
  • কফি পান কি সত্যিই হজমে সাহায্য করে?
  • তুর্কি কফি ও ৫০০ বছরের রহস্য: যে কাপের তলায় ভাগ্য লেখা থাকে
  • উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত বহাল
  • কফির দাম ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ, তবে হাসি নেই উৎপাদকদের মুখে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]