Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আপিলে হেরে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পথে 'টিকটক'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 December, 2024, 11:15 am
Last modified: 07 December, 2024, 11:17 am

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

আপিলে হেরে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পথে 'টিকটক'

রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এই মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে নিয়ে যাবে।
টিবিএস ডেস্ক
07 December, 2024, 11:15 am
Last modified: 07 December, 2024, 11:17 am
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ বা বিক্রির নির্দেশনা চ্যালেঞ্জ করে করা আবেদন ফেডারেল আদালত বাতিল করে দিয়েছেন। খবর বিবিসি'র। 

টিকটক যুক্তি দিয়েছিল যে, এই আইন অসাংবিধানিক, কারণ এটি তাদের ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর মত প্রকাশের স্বাধীনতার ওপর 'অভূতপূর্ব আঘাত' হানছে। তবে আদালত আইনটিকে বৈধ বলে রায় দিয়েছেন এবং বলেছেন, 'এই আইন দীর্ঘমেয়াদী, দ্বিদলীয় পদক্ষেপ এবং পরপর কয়েকজন প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরিপূর্ণ ফলাফল।'

রায়ের পর টিকটক জানিয়েছে, তারা এই মামলাটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে নিয়ে যাবে। এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলেছেন, 'সুপ্রিম কোর্ট আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করি, তারা এই সাংবিধানিক বিষয়টিতে আমাদের পক্ষে রায় দেবে।'

মুখপাত্র আরও জানান যে, আইনটি 'ভুল তথ্য ও কাল্পনিক আশঙ্কার' ভিত্তিতে তৈরি এবং এটি আমেরিকান নাগরিকদের বাকস্বাধীনতা হরণ করবে।

মূলত চীনা সরকারের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে টিকটককে নিষিদ্ধ বা বিক্রি করাতে চায় যুক্তরাষ্ট্র সরকার। তবে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটডান্স এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, 'আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি কেবলমাত্র বিদেশি প্রতিপক্ষের নিয়ন্ত্রণের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এটি চীনের (পিপলস রিপাবলিক অব চায়না) দ্বারা প্রমাণিত জাতীয় নিরাপত্তার হুমকির মোকাবিলার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।'

তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় টিকটকের জন্য একটি সম্ভাব্য আশার আলো হতে পারে।

২০২০ সালে তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হলেও, তিনি সাম্প্রতিক নির্বাচনের প্রচারে জানিয়েছিলেন যে, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে দেবেন না।

আইন অনুযায়ী, টিকটককে ২০২৫ সালের শুরুতে নিষিদ্ধ বা বিক্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা ট্রাম্পের দায়িত্ব গ্রহণের একদিন আগে শেষ হবে। তবে, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবেন কিনা, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস গ্রিমেলম্যান বলেছেন, 'টিকটকের জন্য ছাড় দেওয়া ট্রাম্পের জন্য সহজ হবে না। মার্কিন কংগ্রেসে চীনবিরোধী মনোভাব খুবই শক্তিশালী, এবং উভয় দলের মধ্যেই টিকটক নিষিদ্ধ করার পক্ষে শক্তিশালী সমর্থন রয়েছে।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / টিকটক / নিষিদ্ধ ঘোষণা / আপিল খারিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]