Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
আইসিসির সদস্য কোন কোন দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু-গালান্ত?

আন্তর্জাতিক

আল-জাজিরা
22 November, 2024, 06:35 pm
Last modified: 03 December, 2024, 10:50 pm

Related News

  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

আইসিসির সদস্য কোন কোন দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু-গালান্ত?

রোম সংবিধি, যে চুক্তি অনুযায়ী আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল, তাতে ছয়টি মহাদেশের ১২৪টি রাষ্ট্রপক্ষ রয়েছে।
আল-জাজিরা
22 November, 2024, 06:35 pm
Last modified: 03 December, 2024, 10:50 pm
নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ছবি: পিটার দেজং / এপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত এখন আইনের চোখে পলাতক, কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের সন্দেহে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

যদিও ইসরায়েল আইসিসির কর্তৃত্বকে স্বীকৃতি দেয় না এবং নেতানিয়াহু বা গালান্ত নিজেরা আত্মসমর্পণ করবেন না, তবে তাদের দুজনেরই বিশ্ব অনেক ছোট হয়ে গেছে।

রোম সংবিধি, যে চুক্তি অনুযায়ী আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল, তাতে ছয়টি মহাদেশের ১২৪টি রাষ্ট্রপক্ষ রয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুত্তাব বলেন, 'এই আইন অনুযায়ী আইসিসির সদস্য দেশগুলো আইনগতভাবে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য।'

কুত্তাব আল জাজিরাকে বলেছেন, 'মানুষ আইন মানবে, এমন ধারণার ওপর ভিত্তি করেই আইন প্রণয়ন করা হয়। এভাবেই সব আইন তৈরি করা হয়।'

তিনি আরও বলেন, 'সদস্য দেশগুলো যে আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করবে না, তার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নসহ ইসরায়েলের অনেক মিত্র দেশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে।'

যদিও নেতানিয়াহু এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন এবং তাদের ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছেন।

আইসিসির এই সিদ্ধান্তের পর নেতানিয়াহু ও গালান্তকে যেসব দেশে আটক করা হতে পারে তার তালিকা এখানে দেওয়া হলো:

আফগানিস্তান, আলবানিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাংলাদেশ, বার্বাডোস, বেলজিয়াম, বেলিজ, বেনিন, বলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বতসোয়ানা, ব্রাজিল, বুলগেরিয়া, বুর্কিনা ফাসো, কেপ ভার্দে, কম্বোডিয়া, কানাডা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, চাদ, চিলি, কলম্বিয়া, কোমোরোস, কঙ্গো, কুক দ্বীপপুঞ্জ, কোস্টা রিকা, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডেনমার্ক, জিবুতি, ডমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্যাবন, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, ঘানা, গ্রীস, গ্রানাদা, গুয়াতেমালা, গিনি, গায়ানা, হন্ডুরাস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, কেনিয়া, কিরিবাতি, লাটভিয়া, লেসোথো, লাইবেরিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালাউই, মালদ্বীপ, মালি, মাল্টা, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, নামিবিয়া, নাউরু, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজার, নাইজেরিয়া, নর্থ মেসিডোনিয়া, নরওয়ে, ফিলিস্তিন, পানামা, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, কোরিয়া প্রজাতন্ত্র, মলদোভা প্রজাতন্ত্র, রোমানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সেনেগাল, সার্বিয়া, সেশেলস, সিয়েরা লিওন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিসিয়া, উগান্ডা, যুক্তরাজ্য, তানজানিয়া ইউনাইটেড রিপাবলিক, উরুগুয়ে, ভানুয়াতু, ভেনেজুয়েলা ও জাম্বিয়া।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

আইসিসি / গ্রেপ্তার / বেনিয়ামিন নেতানিয়াহু / ইয়োভ গালান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • ‘ইহুদিরা তোমার ওপর বিরক্ত, বিবি’: গাজা শান্তি চুক্তির আগে নেতানিয়াহুকে ধমক দেন ট্রাম্প
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]