Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আন্ত‌র্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের; বিশ্ব ইতিহাসে প্রথম

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান 
21 November, 2024, 05:30 pm
Last modified: 21 November, 2024, 05:34 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

আন্ত‌র্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের; বিশ্ব ইতিহাসে প্রথম

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, স্থানীয় সময় সকাল ৫টা থেকে ৭টার মধ্যে রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে ৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি ছিল আন্ত‌র্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র।
দ্য গার্ডিয়ান 
21 November, 2024, 05:30 pm
Last modified: 21 November, 2024, 05:34 pm

মোবাইল লঞ্চারে বহন করা হচ্ছে রাশিয়ার একটি আন্ত‌র্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস/ ভায়া দ্য গার্ডিয়ান

রাশিয়া আন্ত‌র্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। 

বিশ্বের ইতিহাসে এর আগে কখনো কোনো সংঘাতে আইসিবিএম ব্যবহার করার নজির নেই। অত্যন্ত দূরপাল্লার এ ধরনের ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক ওয়ারহেড বহন করে এবং হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলার জন্য এগুলো তৈরি করা হয়েছে। 

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, স্থানীয় সময় সকাল ৫টা থেকে ৭টার মধ্যে রাশিয়ার আস্ট্রাখান অঞ্চল থেকে ৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি ছিল আন্ত‌র্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। অর্থাৎ, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাত্র ৫০০ মাইল পাড়ি দিতে হয়েছে এটিকে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, দিনিপ্রোর 'গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে' লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও কোন ধরনের আইসিবিএম দিয়ে হামলা চালানো হয়েছে বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে– সেসম্পর্কে কিছু জানানো হয়নি।

তবে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেন তথ্য অতিরঞ্জিত করেছে, আসলে স্বল্প-পাল্লার ব্যালেস্টিক মিসাইল এই আক্রমণে ব্যবহার করেছে রাশিয়া। এর আগেও ইউক্রেনের বিরুদ্ধে মস্কো এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

রাশিয়ার হাতে থাকা আইসিবিএম'গুলো ৬ হাজার ২০০ মাইলের বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। অর্থাৎ, আস্ট্রাখান অঞ্চল থেকে আইসিবিএম ছুঁড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অনায়সে আঘাত করতে সক্ষম। সুতরাং, সত্যিই যদি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়— তাহলে মস্কো যুক্তরাষ্ট্রকেই এই বার্তাই দিতে চেয়েছে।

সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। তাই মস্কো এ ধরনের পাল্টা বার্তা দেওয়ার পথে হাঁটতে পারে।

১৯৫০ এর দশকে যখন স্নায়ুযুদ্ধ তুঙ্গে তখন থেকে তোড়জোড় শুরু হয় আইসিবিএম নির্মাণের। ওই সময়, একে-অন্যকে পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংসের হুমকি দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।

মার্কিন কংগ্রেসের এক গবেষণা অনুযায়ী, বর্তমানে রাশিয়ার কাছে ৩২৬টি আইসিবিএম রয়েছে। 

Related Topics

টপ নিউজ

আইসিবিএম / আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র / ইউক্রেন / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]