Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
দোনেৎস্ক ও কুর্স্ক অঞ্চলে সামনে এগোচ্ছে রুশ সেনারা, সংঘাত পর্যবেক্ষকদের রিপোর্ট

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
20 November, 2024, 10:50 pm
Last modified: 20 November, 2024, 10:53 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

দোনেৎস্ক ও কুর্স্ক অঞ্চলে সামনে এগোচ্ছে রুশ সেনারা, সংঘাত পর্যবেক্ষকদের রিপোর্ট

এছাড়া, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গত ১৮ নভেম্বরে মালায়া-লোকনিয়া এবং উত্তরের সুদজায় অগ্রসর হয়েছে রুশ সেনারা। এসব অঞ্চল ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করছে তারা। 
টিবিএস রিপোর্ট
20 November, 2024, 10:50 pm
Last modified: 20 November, 2024, 10:53 pm
ছবি: আনাদলু এজেন্সি

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা – ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং অনলাইনের উন্মুক্ত উৎসের তথ্যের ভিত্তিতে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির হালনাগাদ ম্যাপ তৈরিকারী 'ডিপ স্টেট' নিশ্চিত করেছে যে, রাশিয়ার কুর্স্ক ও ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধ তীব্রতা লাভ করেছে। এ দুটি অঞ্চলে একাধিক ফ্রন্টে তুমুল সংঘাত হচ্ছে, এরমধ্যেই এগিয়ে চলেছে রুশ সেনাবাহিনী।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আইএসডব্লিউ জানিয়েছে, গত ১৮ নভেম্বর পর্যন্ত দোনেৎস্ক অঞ্চলে আক্রমণ অভিযান অব্যাহত রেখেছিল রুশ সেনারা। প্রচণ্ড লড়াইয়ের পর তারা সিভেরস্ক, পোকরোভস্ক ও ভুলেদারের দিকে এগোচ্ছে।

১৭-১৮ নভেম্বরের জিও-লোকেশন বা স্যাটেলাইটের মাধ্যমে ঘটনার স্থান শনাক্ত করা ভিডিও ফুটেজ অনুযায়ী, দোনেৎস্কের দক্ষিণের লুহানস্ক অঞ্চলের বিলোহারিভকা, উত্তরপূর্বের সিলেদোভ এবং দক্ষিণে ত্রুদোভের দিকে রুশ সেনাদের গতিবিধি দেখা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পোকরোভস্কের কাছে নভোলেকশিভকা দখলের দাবি করেছে। তবে এর আগে গত ৭ নভেম্বরেই এলাকাটি রাশিয়ার দখলে চলে যায় বলে মনে করেছিল আইএসডব্লিউ।

আইএসডব্লিউ জানায়, ভুলেদারের দিকে রুশ সেনারা দালনে এবং দক্ষিণপশ্চিমে কস্তিয়ানপলস্কের কাছে অগ্রসর হয়েছে। জিও-লোকেট করা ফুটেজে এখানকার গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রুশ সেনা প্ল্যাটুনগুলোকে অভিযান চালাতে দেখা গেছে।

এছাড়া, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে গত ১৮ নভেম্বরে মালায়া-লোকনিয়া এবং উত্তরের সুদজায় অগ্রসর হয়েছে রুশ সেনারা। এসব অঞ্চল ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করছে তারা। 

যুদ্ধের মানচিত্র প্রস্তুতকারক ইউক্রেনীয় সংস্থা- 'ডিপ স্টেট'-ও একাধিক অবস্থানে রুশ সেনাদের অগ্রগতির তথ্য জানিয়েছে। এই সংস্থার মানচিত্রের বরাত দিয়ে অন্তত ৮টি স্থানে এধরনের অগ্রগতির কথা জানিয়েছে আইএসডব্লিউ। এরমধ্যে দোনেৎস্কে যেসব স্থানে রুশ সেনারা এগিয়েছে, সেগুলো হলো- কালনিভকা, তোরেৎস্ক, কুরাখোভ, বেরেৎস্কি, চাসিভ ইয়ারের নিকটে এবং রোজদালিতে। আর কুর্স্ক অঞ্চলের পোগরেভকির কাছেও অগ্রগতি করতে পেরেছে রুশ সেনারা।  

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / যুদ্ধে অগ্রগতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]