Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
রেকর্ডভাঙা ধোঁয়াশায় পাকিস্তানের বিভিন্ন জেলায় স্কুল, পার্ক বন্ধ ঘোষণা 

আন্তর্জাতিক

এপি
09 November, 2024, 08:10 pm
Last modified: 09 November, 2024, 08:26 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

রেকর্ডভাঙা ধোঁয়াশায় পাকিস্তানের বিভিন্ন জেলায় স্কুল, পার্ক বন্ধ ঘোষণা 

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ধোঁয়াশা আক্রান্ত জেলাগুলোতে ৩০ হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন।
এপি
09 November, 2024, 08:10 pm
Last modified: 09 November, 2024, 08:26 pm
শুক্রবার লাহোর শহরের চিত্র। ছবি: কে এম চৌধুরী/এপি

রেকর্ডভাঙা বিষাক্ত ধোঁয়াশার কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এতে শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, জাদুঘরসহ অন্যান্য সরকারি অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ ১৮টি জেলায় এ বিধি-নিষেধ আরোপ করা হয়, যা আগামী ১০ দিন কার্যকর থাকবে।

ধোঁয়াশার কারণে লাহোর শহর সন্ধ্যার মতো আঁধারে ছেয়ে গেছে। এমনকি ১০০ মিটার দূরের বস্তু দেখাও দুরূহ হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সব পাবলিক পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, ঐতিহাসিক স্থান ও খেলার মাঠে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সেই সঙ্গে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল ও সরকারি প্রতিষ্ঠাগুলো বন্ধ থাকবে।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় ১৪ মিলিয়ন মানুষের বাস। গত মাসের শেষ থেকে এ শহরসহ আশে-পাশের বিভিন্ন শহর ধোঁয়াশায় ছেয়ে রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ধোঁয়াশা আক্রান্ত জেলাগুলোতে ৩০ হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন।

ছবি: কে এম চৌধুরী/এপি

পাঞ্জাবের পরিবেশ রক্ষা বিষয়ক অধিদপ্তরের মুখপাত্র সাজিদ বশির বলেছেন, লোকজনকে ঘরে রাখার জন্যই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যাতে করে তাদের এই দূষণ থেকে সুরক্ষিত রাখা যায়। আমরা জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করছি।

এর আগে গতকাল শুক্রবার লাহোরের একটি আদালত রাত ৮টার পর সব ধরনের মার্কেট বন্ধ রাখতে সরকারের প্রতি নির্দেশনা দেন।

বশির বলেন, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল লাহোর। এদিন এ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬০০।

ছবি: কে এম চৌধুরী/এপি

উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

পাকিস্তান / দূষণ / ধোঁয়াশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]