Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ট্রাম্প জেতার পর শীর্ষ ১০ ধনীর সম্পদ একদিনেই বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার!

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 02:30 pm
Last modified: 07 November, 2024, 03:30 pm

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

ট্রাম্প জেতার পর শীর্ষ ১০ ধনীর সম্পদ একদিনেই বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার!

ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিনই ইলন মাস্কের সম্পদেই যোগ হয়েছে ২৬ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 02:30 pm
Last modified: 07 November, 2024, 03:30 pm
ট্রাম্পের প্রচারণায় টেসলার সিইও ও এক্স-এর মালিক ইলন মাস্ক। ছবি: রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ একদিনেই রেকর্ড পরিমাণে বেড়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার মালিক ইলন মাস্কসহ বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ৬৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। এর মধ্যে ইলন মাস্কের সম্পদেই যোগ হয়েছে ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। অ্যামাজন ডটকমের জেফ বেজোস এবং অরাকল কর্পোরেশনের ল্যারি এলিসও রয়েছেন শীর্ষে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ২০১২ সাল থেকে ব্লুমবার্গের দৈনিক সম্পদ সূচক গণনা শুরুর পর গতকালই সবচেয়ে বেশি সম্পদ গণনা করা হয়েছে।

অধিকাংশের এমন লাভের কারণ হল মার্কিন স্টক মার্কেটের উত্থান। সবাই আশা করছেন, হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প কর এবং বাজারের ওপর নিয়ন্ত্রণ কমাবেন। ইতিহাসের সেরা নির্বাচনের পর এস অ্যান্ড পি ৫০০ সূচকও ২ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে। পাশাপাশি মার্কিন ডলারের মূল্যও বেড়েছে।

সুইজারল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ এবং সিওআইও লম্বার্ড ওডিয়ারের সামি চ্যার ও বিনিয়োগ কৌশল বিভাগের প্রধান লুকা বিনডেলি এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, "যুক্তরাষ্ট্রের আর্থিক সম্পদ বিশেষ করে শেয়ারবাজার ও মার্কিন ডলার দুটোই বাড়বে।"

ব্লুমবার্গের প্রকাশিত সুচক। ছবি: ব্লুমবার্গ।

বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে একমাত্র ধনী এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। 

অপরদিকে ইলন মাস্ক প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রচারণা চালিয়েছেন। জানা গেছে, ট্রাম্প তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের দিনই টেসলার শেয়ার মূল্য ১৫ শতাংশ বেড়ে গেছে। এ কারণে মাস্কের লাভ এক বছরে ৩২ শতাংশ বেড়ে গেছে।

মাস্ক ছাড়াও অন্য ধনীরা হলেন ক্রিপ্টো বিলিয়নিয়ার। ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কোইনবেস গ্লোবাল ইনক-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ব্রায়ান আর্মস্ট্রংয়ের মোট সম্পদের মূল্য ৩০ শতাংশ বেড়ে ১১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। 

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চাংপেং ঝাও নির্বাচনের পর সম্পদের আরও ১২ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যোগ করেছেন। এতে তার মোট সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / ব্লুমবার্গ / ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স / ৬৪ বিলিয়ন মার্কিন ডলার / শীর্ষ ১০ ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]