Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ইলন মাস্ক কী সুবিধা পাবেন? 

আন্তর্জাতিক

লিলি জামালি, বিবিসি
07 November, 2024, 12:35 pm
Last modified: 07 November, 2024, 12:37 pm

Related News

  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ইলন মাস্ক কী সুবিধা পাবেন? 

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রশাসনে মাস্ককে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার লক্ষ্য হবে সরকারি ব্যয় কমানো। 
লিলি জামালি, বিবিসি
07 November, 2024, 12:35 pm
Last modified: 07 November, 2024, 12:37 pm
ছবি: এপি

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সমর্থন আদায়ে অর্থ ও সময় দুটোই বিনিয়োগ করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। ট্রাম্পের হয়ে যোগ দিয়েছেন নির্বাচনী সমাবেশে, তার প্রচারণা তহবিলেও ঢেলেছেন অঢেল অর্থ। 

তাই ট্রাম্পের এ ঐতিহাসিক জয়ের আনন্দে ইলন মাস্কও সমান ভাগীদার। নির্বাচনের রাতে ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সাথে বসে ভোটের ফলাফল প্রত্যক্ষ করেছেন মাস্ক। ট্রাম্পের জয়ের সম্ভাবনা যখন নিশ্চিত হতে শুরু করে, তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক লিখেন, "আজ রাতে আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে, পরিবর্তন আনার জন্য স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে।"

পাম বিচ কনভেনশন সেন্টারে বিজয় ভাষণে, কয়েক মিনিট ধরে মাস্কের প্রশংসা করেন ট্রাম্প এবং তার প্রতিষ্ঠান স্পেসএক্স-এর তৈরি একটি রকেটের সফল অবতরণের কথাও উল্লেখ করেন।

জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার পরপরই ইলন মাস্ক তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অন্যতম প্রধান সমর্থক হিসেবে এই টেক বিলিয়নিয়ার প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। এই তহবিল ট্রাম্পের পুনর্নির্বাচনের জন্য একটি সুপার প্যাক (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) গঠনে ব্যবহৃত হয়েছে। 

নির্বাচনের দিনগুলোতে মাস্ক ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ভোটারদের উদ্দীপিত করতে প্রচারণা চালিয়েছেন। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন এ ধনকুবের। 

ট্রাম্পের পুনর্নির্বাচনে নিজের নাম, অর্থ এবং প্রভাব খাটানোর পর মাস্কেরও লাভের সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রশাসনে মাস্ককে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন, যার লক্ষ্য হবে সরকারি ব্যয় কমানো। 

মাস্ক মজা করে এ উদ্যোগের নাম দিয়েছেন 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি' বা সংক্ষেপে 'ডোজ'– যা জনপ্রিয় একটি মিম ও ক্রিপ্টোকারেন্সির নামও।

ট্রাম্প প্রশাসনে ঘনিষ্ঠতা বাড়লে মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর জন্যও সম্ভাবনা বাড়বে, কারণ প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সরকারি স্যাটেলাইট পাঠানোর ব্যবসায় শীর্ষস্থানে রয়েছে। 

মাস্ক তার প্রতিদ্বন্দ্বী বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর সরকারি চুক্তির কাঠামো নিয়ে সমালোচনা করেছেন, যা তার মতে সময়মতো এবং বাজেটের মধ্যে প্রকল্প শেষ করতে নিরুৎসাহিত করে। স্পেসএক্স এখন গোয়েন্দা স্যাটেলাইট নির্মাণেও বিনিয়োগ করেছে, এমন সময়ে যখন পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই খাতে বড় ধরনের অর্থব্যয় করতে আগ্রহী।

এছাড়া তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাও ট্রাম্পের কম নিয়মকানুনের প্রতিশ্রুতিতে সুবিধা পেতে পারে। গত মাসেই মার্কিন সড়ক নিরাপত্তা সংস্থা টেসলার স্বয়ংক্রিয় গাড়ি চালনার সফটওয়্যার নিয়ে তদন্ত ঘোষণা করেছিল। 

এদিকে, শ্রমিকদের ইউনিয়ন গঠনের প্রচেষ্টা প্রতিহত করার অভিযোগে মাস্কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ট্রাম্প ও মাস্কের মধ্যে এক আলোচনার পর ইউনিয়ন ঠেকানোর অভিযোগে ইউনাইটেড অটো ওয়ার্কার্স উভয়ের বিরুদ্ধে মামলা করেছে।

এদিকে, কর্পোরেশন ও ধনীদের জন্য কর হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প, যা মাস্কের জন্য লাভবান হতে পারে। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / টেসলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]