Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ইরানে আক্রমণের 'দাঁতভাঙা জবাব' পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: খামেনির কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক

আল জাজিরা
03 November, 2024, 11:10 am
Last modified: 03 November, 2024, 11:18 am

Related News

  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • ইরানের নতুন প্রস্তাব ‘যথেষ্ট নয়’, আবার যুদ্ধ শুরু হতে পারে: মার্কিন কর্মকর্তা
  • কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, এরপর কী? 
  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • রণক্ষেত্র থেকে রাজনীতির মাঠ: ট্রাম্পের ইরান যুদ্ধে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল কুপার

ইরানে আক্রমণের 'দাঁতভাঙা জবাব' পাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: খামেনির কঠোর হুঁশিয়ারি

গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়
আল জাজিরা
03 November, 2024, 11:10 am
Last modified: 03 November, 2024, 11:18 am
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তাদের 'দাঁতভাঙা জবাব' দেওয়া হবে। শনিবার (২ নভেম্বর) ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদের এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। 

খামেনি বলেন, "শত্রুরা—হোক তা জায়নিস্ট সরকার কিংবা আমেরিকা—ইরান এবং ইরানি জাতির বিরুদ্ধে কিংবা প্রতিরোধ ফ্রন্টের ওপর যাই করুক, তারা অবশ্যই কঠোর এবং দাঁতভাঙা জবাব পাবে।" তিনি হুথি, হিজবুল্লাহ এবং হামাসের মতো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর দিকেও তার হুঁশিয়ারি ব্যক্ত করেন। তবে, তিনি আক্রমণের সময় বা পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

শনিবার সমাবেশে উপস্থিত জনতা খামেনিকে উৎসাহী চিৎকারে স্বাগত জানায় এবং স্লোগান দিতে থাকে, "আমাদের রক্ত ​​আমাদের নেতার জন্য উপহার!"

এর আগে খামেনি আরও সতর্কতার সাথে বলেছিলেন যে, ইরানের প্রতিক্রিয়া নিয়ে কর্মকর্তারা চিন্তাভাবনা করবেন এবং ইসরায়েলের আক্রমণকে 'অতিরঞ্জিত বা তুচ্ছ করে দেখা উচিত নয়'। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। ইলম, খুজেস্তান ও তেহরান অঞ্চলে কয়েক ঘণ্টাব্যাপী হামলা চলে। 

ইসরায়েল বলেছে যে, ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালানো হয়। ইরানও পালটা আক্রমণ করবে বলে হুমকি দিয়েছে। 

ইসরায়েল ইরানকে পালটা প্রতিশোধ নেওয়া থেকে সতর্ক করেছে, তবে তেহরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এই সপ্তাহে বলেন, "ইরান যদি আবারো ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ভুল করে, তবে আমরা আবারও জানি কীভাবে ইরানে আঘাত হানতে হবে… এবং খুবই কঠোরভাবে আঘাত করবো।" 

মার্কিন সামরিক বাহিনী পুরো মধ্যপ্রাচ্যে সক্রিয় রয়েছে এবং বর্তমানে ইসরায়েলে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি পরিচালনা করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন 'অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী, ফাইটার স্কোয়াড্রন, ট্যাঙ্কার বিমান এবং কয়েকটি বি-৫২ দূরপাল্লার বোমারু বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছেন,' পেন্টাগনের মুখপাত্র মেজর-জেনারেল প্যাট রাইডার শুক্রবার জানান।

Related Topics

টপ নিউজ

আয়াতুল্লাহ আল খামেনি / ইসরায়েল-ইরান / ইরান-ইসরায়েল যুদ্ধ / যুক্তরাষ্ট্র ও ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • ইরানের নতুন প্রস্তাব ‘যথেষ্ট নয়’, আবার যুদ্ধ শুরু হতে পারে: মার্কিন কর্মকর্তা
  • কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, এরপর কী? 
  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • রণক্ষেত্র থেকে রাজনীতির মাঠ: ট্রাম্পের ইরান যুদ্ধে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল কুপার

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]