Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
২০২৪ মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ১১ হাজার রাজনৈতিক গোষ্ঠী ১৪.৭ বিলিয়ন ডলার খরচ করেছে

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
02 November, 2024, 02:15 pm
Last modified: 02 November, 2024, 02:28 pm

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

২০২৪ মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে ১১ হাজার রাজনৈতিক গোষ্ঠী ১৪.৭ বিলিয়ন ডলার খরচ করেছে

কমলা হ্যারিস তার নির্বাচনী প্রচারণায় ৮৭৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন, যেখানে রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্পের খরচ ৩৫৫ মিলিয়ন ডলার।
ব্লুমবার্গ
02 November, 2024, 02:15 pm
Last modified: 02 November, 2024, 02:28 pm
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন রাজনৈতিক কাঠামো অনেকটা অর্থের ওপর নির্ভরশীল বলা চলে। নির্বাচনের জন্য তহবিল খরচের ক্ষেত্রে কোনো আইনগত সীমাবদ্ধতা না থাকায় বর্তমানে ভোটাররা বিজ্ঞাপন, মোবাইলের খুদে বার্তা এবং চিঠির বন্যায় ভেসে যাচ্ছেন। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই, ভোটারদের প্রভাবিত করে নিজ দলে ভেড়াতে যারপরনাই চেষ্টা করে যাচ্ছে। 

আসন্ন নির্বাচনে প্রার্থী, রাজনৈতিক দল এবং পলিটিক্যাল অ্যাকশন কমিটিরা (পিএসি) মিলে প্রায় ১৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেনসিক্রেটের অনুমান, নির্বাচনের দিন পর্যন্ত এর ৯২ শতাংশ খরচ করা হবে। 

ফেডারেল ইলেকশন কমিশনের নথির অনুযায়ী, ১১ হাজারেরও বেশি রাজনৈতিক সক্রিয় গোষ্ঠী—যার মধ্যে ইলন মাস্ক সমর্থিত পলিটিক্যাল অ্যাকশন কমিটি (পিএসি) থেকে শুরু করে বিভিন্ন স্বার্থভিত্তিক সংগঠন অন্তর্ভুক্ত—২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করেছে। 

মোট নির্বাচনী ব্যয়ের ৯৯ শতাংশই এই প্রতিষ্ঠানগুলো বহন করছে যাদের প্রত্যেকেই অন্তত ১ লাখ মার্কিন ডলারের বেশি খরচ করেছে। 

ডেমোক্র্যাটদের অ্যাকটব্লু এবং রিপাবলিকানদের উইনরেডসহ রাজনৈতিক তহবিল সংগ্রহের জন্য দলগুলোর বিভিন্ন পিএসি থেকে বিপুল পরিমাণ অর্থ প্রবাহিত হয়েছে। এই দুটি পিএসি মিলে ১১ দশমিক ৩ বিলিয়নেরও বেশি তহবিল সংগ্রহ করেছে এবং ৪ দশমিক ৫ বিলিয়ন বিভিন্ন কমিটিতে বিতরণ করেছে। 

মার্কিন রাজনীতির মোট ব্যয়ের ৩১ শতাংশেরও বেশি এই দুটি পিএসসির দখলে। ২০২৪ সালের নির্বাচনে খরচ করা কমিটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আর্থিক কার্যকলাপ প্রদর্শন করছে তারা। 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা দল এবারই প্রথমবারের মতো ছোট দাতাদের থেকে বরং ধনী দাতাদের কাছ থেকে বেশি অর্থ সংগ্রহ করেছে। ট্রাম্পের পক্ষে সমর্থনকারী সুপার পিএসিরা ইলন মাস্ক, ধনকুবের মিরিয়াম আদেলসন এবং বিনিয়োগকারী টিমোথি মেলন থেকে মোটা অঙ্কের অনুদান পেয়েছেন। 

তবে তহবিল সংগ্রহের ক্ষেত্রে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ধনী সমর্থক এবং ক্ষুদ্র দাতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করায়, প্রচারণায় ট্রাম্পের তুলনায় অধিক ব্যয় করার সুযোগ দিয়েছে তাকে। কমলা হ্যারিস তার নির্বাচনী প্রচারণায় ৮৭৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন, যেখানে রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্পের খরচ ৩৫৫ মিলিয়ন ডলার।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / ডোনাল্ড ট্রাম্প / কমলা হ্যারিস / নির্বাচন / ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]