Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিক্ষোভে রাজাপাকসের পতনের পর শ্রীলঙ্কায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে

আন্তর্জাতিক

ইউএনবি
21 September, 2024, 11:30 am
Last modified: 21 September, 2024, 11:38 am

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

বিক্ষোভে রাজাপাকসের পতনের পর শ্রীলঙ্কায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে

ইউএনবি
21 September, 2024, 11:30 am
Last modified: 21 September, 2024, 11:38 am
ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিতে শুরু করেছে জনগণ। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের ফলে সৃষ্ট রাজনৈতিক উত্থানের পথ নির্ধারণ করবে এবারের নির্বাচনটি।

৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। প্রার্থীদের মধ্যে বর্তমান উদারপন্থী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মার্কসবাদী মনোভাবাপন্ন আইনপ্রণেতা অনুরা কুমারা দিসানায়েকে এবং বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।

দেশটির ১ কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী রবিবার চূড়ান্ত ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালে খেলাপি হওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির আওতায় ঋণ পুনর্গঠনসহ দেশের ভঙ্গুর পুনরুদ্ধারে শ্রীলঙ্কানরা বিক্রমাসিংহের নেতৃত্বকে পুনরায় গ্রহণ করে কিনা তা এই ফলাফলে দেখা যাবে।

সরকার বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঘোষণা করেছে যে তারা বেসরকারি বন্ড হোল্ডারদের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছে ঋণ পুনর্গঠনের চূড়ান্ত বাধা অতিক্রম করেছে।

খেলাপি হওয়ার সময় শ্রীলঙ্কার স্থানীয় ও বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মোট ৮৩ বিলিয়ন ডলার এবং সরকার বলছে যে এটি এখন ১৭ বিলিয়ন ডলারেরও বেশি পুনর্গঠন করেছে।

গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যানে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও, শ্রীলঙ্কানরা উচ্চ কর এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে লড়াই করছে।

প্রেমাদাসা এবং দিসানায়েক উভয়ই বলেছেন, তারা কৃচ্ছ্রসাধনের পদক্ষেপগুলো আরও সহনীয় করতে আইএমএফের সঙ্গে করা চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করবেন। বিক্রমাসিংহে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তির মৌলিক বিষয়গুলো পরিবর্তনের যেকোনো পদক্ষেপ আইএমএফের প্রতিশ্রুত প্রায় ৩০০ কোটি ডলারের সহায়তার চতুর্থ কিস্তি ছাড়তে বিলম্ব করতে পারে, যা স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

রাজস্ব আয় বাড়ায় না এমন অনুৎপাদনশীল প্রকল্পগুলোতে অত্যধিক ঋণ গ্রহণের ফলে শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট তৈরি করেছে। এছাড়া কোভিড-১৯ মহামারির প্রভাব এবং মুদ্রা রুপিকে চাঙ্গা করতে দুর্লভ বৈদেশিক রিজার্ভ ব্যবহার করার জন্য সরকারের জেদ অর্থনীতির দ্রুত পতনে ভূমিকা রেখেছিল।

অর্থনৈতিক পতন ওষুধ, খাদ্য, রান্নার গ্যাস এবং জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসগুলোর মারাত্মক ঘাটতির সৃষ্টি করে। মানুষ এই নিত্যপণ্যগুলো পাওয়ার জন্য দিনের পর দিন লাইনে অপেক্ষা করে। এতে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন, তার কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো দখল করে নেয়। এর ফলে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং পদত্যাগ করতে বাধ্য হন।

বিক্রমাসিংহে রাজাপাকসের পাঁচ বছরের মেয়াদের অবশিষ্ট অংশ কভার করার জন্য ২০২২ সালের জুলাইয়ে সংসদীয় ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এখন বিক্রমাসিংহে তার অর্জনকে ধরে রাখতে আরও একটি মেয়াদ প্রত্যাশা করছেন।

তবে অনেকে তার বিরুদ্ধে রাজাপাকসে পরিবারের সদস্যদের রক্ষা করার অভিযোগ করেছেন।  অর্থনৈতিক সংকটের জন্য যাদেরকে তারা দায়ী করে থাকেন।

পার্লামেন্টে তার দলের একমাত্র সদস্য বিক্রমাসিংহে মূলত রাজাপাকসের অনুগতদের ভোটে নির্বাচিত হয়েছেন। তারা তাকে তার মন্ত্রিসভার সদস্য হিসেবে করে এবং তার প্রস্তাবিত সংস্কারের পক্ষে ভোট দেয়।

Related Topics

টপ নিউজ

শ্রীলংকা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]