Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি’: মমতা 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 September, 2024, 10:00 am
Last modified: 13 September, 2024, 10:00 am

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি’: মমতা 

হিন্দুস্তান টাইমস
13 September, 2024, 10:00 am
Last modified: 13 September, 2024, 10:00 am

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: সংগৃহীত

'জনগণের স্বার্থে' পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলেন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিক্যালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যজুড়ে উত্তেজনা চরমে। এ ঘটনার পর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। যার ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

এই সংকট মোকাবিলায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজ্যের সচিবালয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি দুই ঘণ্টা অপেক্ষার পরও চিকিৎসকরা বৈঠকে অংশ নেননি।

এরপরই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, তিনি জনস্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত এবং তার ক্ষমতার প্রয়োজন নেই।

মমতা বলেন,'আপনাদের যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চায়, তাহলে আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকব।'

বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে দুপুর গড়াতেই। চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল নিয়ে রাজ্য সচিবালয় নবান্নের উদ্দেশে বাসে করে রওনা হন। নবান্নের তরফে জানানো হয়, প্রতিনিধি দলের চিকিৎসকদের সংখ্যা ৩০ এর বেশি ছিল। 

এদিকে, নবান্নের গতকালের বৈঠকে চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে ছিল অনড়। সেই দাবি মানতে নারাজ ছিল প্রশাসন। এই পর্ব ২ ঘণ্টার বেশি সময় ধরে চলার পর শেষমেশ মুখ খোলেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'নবান্নের গেট থেকেও যারা এলেন না, তাদের ক্ষমা করলাম…আমি সাধ্যমতো চেষ্টা করলাম।' 

তিনি আরও বলেন, 'পদত্যাগ করতে রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না।' 

সেইসঙ্গে তিলোত্তমার বিচারের ডাকও দেন মমতা। বলেন, 'সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমাদের অনেক অপমান করা হয়েছে। অনেক কুৎসা, অপপ্রচার হয়েছে…সাধারণ মানুষ জানতেন না এর মধ্যে একটা কালার আছে।' 

মমতা আরও বলেন, 'আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ আমি চাই না। আমি চাই মানুষ বিচার পাক। তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ চিকিৎসা পাক।' 

এদিকে বৃহস্পতিবার এর আগে রাজ্য সচিবালয় ঘিরে কার্যত স্নায়ুযুদ্ধ দেখা যায় দুইপক্ষের মধ্যে। একদিকে আন্দোলনরত চিকিৎসকরা, অন্যদিকে প্রশাসন। 

প্রশাসনের তরফে চিকিৎসকদের ১৫ জনের প্রতিনিধি দলের কথা বলা হলেও চিকিৎসকরা নিজেদের দাবি অনড় রেখে ৩০ জন চিকিৎসককে প্রতিনিধি দলে রাখবেন বলে জানান। পরে নবান্ন জানিয়ে দেয় ওই প্রতিনিধি দলে ৩০ জনের বেশি ছিলেন। 

এরপর নবান্নে ওই ৩০ জন চিকিৎসকের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য প্রবেশ করতে দেওয়া হয়। তবে নবান্ন সাফ জানিয়ে দেয়, বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে না। 

অন্যদিকে সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতেই অনড় থাকেন চিকিৎসকরা। 

এরপর ২ ঘণ্টার বেশি সময় মুখ্যমন্ত্রী অপেক্ষা করার পর তিনি নিজের বক্তব্য পেশ করেন। তিনি , এরপরও যদি জুনিয়র ডাক্তারেরা বৈঠক করতে চান, তবে মুখ্যসচিব ও নবান্নের অন্যান্য কর্মকর্তারা যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন। তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না।
 

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গ / মমতা বন্দ্যোপাধ্যায় / পদত্যাগ / চিকিৎসক হত্যা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]