Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভয়াবহ খরা, জিম্বাবুয়েতে নদীগর্ভ খুঁড়েও মিলছে না পর্যাপ্ত পানি, খাবারেরও তীব্র সংকট

আন্তর্জাতিক

বিবিসি
09 September, 2024, 01:15 pm
Last modified: 09 September, 2024, 02:27 pm

Related News

  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সার সরবরাহ সচল করার তাগিদ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

ভয়াবহ খরা, জিম্বাবুয়েতে নদীগর্ভ খুঁড়েও মিলছে না পর্যাপ্ত পানি, খাবারেরও তীব্র সংকট

বিবিসি
09 September, 2024, 01:15 pm
Last modified: 09 September, 2024, 02:27 pm
শুকিয়ে যাওয়া নদীগর্ভ খুঁড়ছে মানুষ পানির সন্ধানে। ছবি: বিবিসি

স্মরণকালের অন্যতম ভয়াবহ খরায় রীতিমতো পুড়ছে গোটা দক্ষিণ আফ্রিকা অঞ্চল। এতে খাদ্য ও পানি সংকটে পড়েছে প্রায় ৭০ মিলিয়ন মানুষ।

উত্তর জিম্বাবুয়ের মুদজি জেলায় শুকিয়ে খটখটে হয়ে যাওয়া ভমবোজি নদীতীরে জড়ো হয়েছে স্থানীয় মানুষ ও তাদের গবাদিপশু। এ নদীতে সাধারণত সারা বছরই পানিপ্রবাহ থাকে। কিন্তু নদীটির বুকে এখন যতদূর চোখ যায়, শুধু রুপালি বালু।

স্থানীয়রা বেলচা আর বালতি নিয়ে নদীগর্ভ খুঁড়তে লেগে গেল। নদীর বুকে ধরে রাখা সর্বশেষ পানিবিন্দু তুলে আনতে মরিয়া তারা।

মুদজি জেলার অন্যান্য এলাকাতেও নদী আর বাঁধগুলো শুকিয়ে গেছে। ফলে কুরিমা গ্রামের এ অংশের নদীগর্ভ থেকে পানি তোলার আশায় মানুষ আসার সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে পানির উৎসটির ওপর তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। 

নদীগর্ভের জায়গায় জায়গায় গর্ত, একটি বালতি নামানোর মতো বড়।

গর্ত করে তোলা পানি দিয়ে শিশুরা গোসল করছে, মহিলারা কাপড় ধুচ্ছেন, পানি খাওয়াচ্ছেন গবাদিপশুগুলোকে।

পাঁচ সন্তানের মা গ্রেশাস ফিরি। ৪৩ বছর বয়সি এই নারী জানালেন, এখন তাকে রোজ তিন ঘণ্টা হেঁটে পানি নিতে হয়।

শুকিয়ে যাওয়া নদীগর্ভ খুঁড়ছে মানুষ পানির সন্ধানে। ছবি: বিবিসি

কিন্তু এই ময়লা পানি ব্যবহারের ফলে চিন্তিত তিনি। বললেন, 'দেখতেই পাচ্ছেন, পশুরাও আমাদের সঙ্গে একই গর্ত থেকে পানি খাচ্ছে। এখানেই মূত্রত্যাগ করে ওরা…ব্যাপারটা খুব একটা স্বাস্থ্যকর নয়। আমি জীবনে কখনও এরকম পরিস্থিতি দেখিনি।'

খাদ্য সরবরাহেও ঘাটতি পড়েছে জিম্বাবুয়েতে। দেশটির ৭.৭ মিলিয়ন মানুষ ক্ষুধার মুখে। মুদজিতে পর্যাপ্ত, পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য আছে, এমন পরিবারের সংখ্যা অরধেকে নেমে এসেছে। 

এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। জুন থেকে স্বল্প থেকে তীব্র অপুষ্টিতে ভোগা অল্পবয়সিদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

গ্রাম খাদ্য কর্মসূচির মাধ্যমে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ কর্মসূচিও ঠিকমতো চালানো যাচ্ছে না।

মুদজি জেলার মেডিকেল অফিসার কুদজাই মাদামোম্বে বিবিসিকে জানান, তারা এখন সপ্তাহে মাত্র একদিন খাবার দিতে পারছেন। 'বৃষ্টি হয়নি, তাই শতভাগ ফসল নষ্ট হয়েছে।'

খাদ্যের মজুত কমে আসায় আগামী মাস থেকে এ কর্মসূচি বন্ধ করে দিতে হতে পারে বলে জানান তিনি।

মাদামোম্বে জানান, মুদজির ক্লিনিকগুলোতে যেসব উৎস থেকে পানি সরবরাহ করা হতো, সেগুলোও শুকিয়ে গেছে।

জেলাটির প্রধান বাঁধে আর মাত্র এক মাস সরবরাহ করার মতো পানি আছে।

ফলে সবজি খেতে সেচ দেওয়ার প্রকল্প সাময়িকভাবে বাতিল করা হয়েছে। 

এই একই দুর্দশার চিত্র সর্বত্র। 

৩৬ বছর বয়সি তাম্বুদজাই মাহাচি জানান, তিনি কয়েক একর জমিতে ভুট্টা, বরবটি ও চীনাবাদাম চাষ করেছিলেন। কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে। ফলে তার পাতে খাবার জুটছে না। 

স্বাভাবিক সময়ে মাহাচি রাজধানীতে খাবার সরবরাহ করেন। কিন্তু তিনি এখন নিজেই খাবারের জন্য সহায়তার ওপর নির্ভরশীল। অন্যের কাছ থেকে চেয়ে-চিনতে এনে সন্তানদের মুখে এখন খাবার জোটাতে হচ্ছে তাকে।

এ বছর দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়নি। অথচ এ মহাদেশের কৃষি খাত পানির জন্য সেচের চেয়ে বৃষ্টির ওপর বেশি নির্ভরশীল।

ফলে চলমান খরায় দক্ষিণ আফ্রিকান অঞ্চলের এক-তৃতীয়াংশ দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলের ৬৮ মিলিয়ন মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন।

আঞ্চলিক জোট সাদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) মে মাসে খরা মোকাবিলার জন্য ৫.৫ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল। কিন্তু আদতে সাহায্য মিলেছে খুব কম।

খারাপ খবর হচ্ছে, পানি সংকট এখনও চূড়ায় পৌঁছায়নি। এ অঞ্চলের সবচেয়ে উষ্ণ এবং শুষ্ক মাস—অক্টোবর—আসেইনি। 

বৃষ্টিপাতের মৌসুম নভেম্বর ও ডিসেম্বরে বৃষ্টি পড়লেও ভুট্টা চাষ করে ফসল সংগ্রহের জন্য আগামী মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে সামনের কয়েক মাস তীব্র ক্ষুধার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে এ অঞ্চলের মানুষ।

খরায় খাদ্য সংকটে আশপাশের অন্যান্য দেশও। ভয়াবহ খরায় খাদ্যসংকটে পড়ে ক্ষুধার্ত মানুষের মাংসের জোগান দিতে হাতি, জলহস্তি, জেব্রাসহ ৭০০-র বেশি প্রাণী মারছে নামিবিয়া। এসব প্রাণীর মাংস বিতরণ করা হবে সাধারণ মানুষের মধ্যে।

Related Topics

টপ নিউজ

জিম্বাবুয়ে / খরা / পানি সংকট / আফ্রিকা / খাদ্য সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সার সরবরাহ সচল করার তাগিদ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]