লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামতে মরিয়া হামজা চৌধুরী
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগগুলোর মধ্যে একটি ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই লিগেরই দল লেস্টার সিটিতে খেলে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। এমনকি খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়েও। তাকেই এবার দেখা যাবে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে।
