ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ, দুই দফা দাবি
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত ও উজানে বাঁধ বন্ধ করা এবং দাসত্বমূলক সকল চুক্তি বাতিলের দুই দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পূর্ব সতর্কতা ছাড়া ভারতের বাঁধ খুলে দেয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান তারা।
