গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে বাইডেন নেতানিয়াহুর ফোনালাপ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতি ও বন্দীমুক্তি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন। ২১ আগস্ট এ বিষয়ে তাদের মধ্যে ফোনালাপ হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার জন্য আসন্ন কায়রো বৈঠকের ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
