১৮-১৯ বার বাসা পরিবর্তন করেও গ্রেপ্তার এড়াতে পারেননি সমন্বয়ক তসলিম ওভি
১৬ জুলাই থেকে একের পর এক বাসা পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তসলিম ইসলাম ওভির। ৫ আগস্ট সকালে পুলিশের হাতে আটক তিনি। আটকের আগের ফেরারি জীবনের ও আন্দোলন সংগঠিত করার গল্প শুনিয়েছেন টিবিএস মাল্টিমিডিয়াকে।
