Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

বাসস
21 August, 2024, 05:30 pm
Last modified: 21 August, 2024, 05:34 pm

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

চিঠিতে ইমানুয়েল মাখোঁ বলেন,“আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মত গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বাসস
21 August, 2024, 05:30 pm
Last modified: 21 August, 2024, 05:34 pm
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। চিঠিতে তিনি ড. ইউনূস সরকারের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল মঙ্গলবার ড.ইউনূসকে চিঠি দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

চিঠিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

ফরাসি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি ইতোমধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি তার জন্য স্বাগত জানাই।"

চিঠিতে ইমানুয়েল মাখোঁ বলেন,"আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মত গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।"

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পেরে তাঁর সরকার আনন্দিত এ কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, "আমরা আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।"
 
Related Topics

টপ নিউজ

ফ্রান্সের প্রেসিডেন্ট / ইমানুয়েল মাখোঁ / ড. ইউনূস / অভিনন্দন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে 'পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]