Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
করোনাকাল: রাজশাহীর ৯০ শতাংশ চা বিক্রেতার কমেছে আয়

বাংলাদেশ

বুলবুল হাবিব, রাজশাহী
31 August, 2020, 05:15 pm
Last modified: 31 August, 2020, 05:16 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

করোনাকাল: রাজশাহীর ৯০ শতাংশ চা বিক্রেতার কমেছে আয়

২৫০টি চায়ের দোকানের ওপর চালানো এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।
বুলবুল হাবিব, রাজশাহী
31 August, 2020, 05:15 pm
Last modified: 31 August, 2020, 05:16 pm
ছবি: টিবিএস

করোনাকালে রাজশাহী মহানগরীর শতকরা ৯০ শতাংশ চা বিক্রেতার আয় কমেছে; বন্ধ হয়ে গেছে প্রায় ৪০ শতাংশ টি স্টল। 

সম্প্রতি রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। 

বেসরকারি সংস্থা 'রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (রুডো) ও 'লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস) আমরাই পারি প্রকল্পে'র আওতায় ২৫০টি চায়ের দোকানের ওপর এই জরিপ চালানো হয়।

রুডো ও লফস-এর স্বেচ্ছাসেবী কর্মীরা সরাসরি ২৫০টি চা দোকানের জরিপ এবং প্রায় ৫০০ চা দোকানের মালিক-কর্মচারীর সঙ্গে মৌখিক আলাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন।

জরিপ পরিচালনা করেন রুডোর প্রোগ্রাম অফিসার তামান্না ইসলাম ও লফসের কমিউনিটি অর্গানাইজার টুম্পা পাল।

জরিপের মাধ্যমে জানা যায়, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় প্রায় দুই হাজার ছোট-বড় ও ভ্রাম্যমাণ চা দোকান রয়েছে। এর প্রায় ৪০ শতাংশ করোনাকালের শুরু থেকে ধীরে ধীরে বন্ধ হতে থাকে। বর্তমানে যারা ব্যবসা করছেন, তারা সবাই হতাশ। প্রায় সকলেই একমত- করোনাকালে তাদের ব্যবসা অর্ধেকের নিচে নেমে গেছে।

নগরীর লক্ষ্মীপুর মোড়ের চা বিক্রেতা আমিরুল ইসলাম বলেন, 'করোনার আগে ভোর ৬টায় দোকান খুলতাম। এখন লোকজন নেই, তাই দেরিতে খুলি। করোনার প্রথম কয়দিন একেবারে বন্ধ থাকলেও সংসারের প্রয়োজনে দোকান খুলতে বাধ্য হয়েছি।'

রেলগেট বিন্দুর মোড় এলাকার রমজান আলী বলেন, 'বাজারে লোকসমাগম বাড়লেও মানুষের মনে এখনো আতঙ্ক কাজ করছে। তাই আগের মতো ব্যবসা নেই। আগে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা আয় হতো, এখন সেটি ২০০ থেকে ৩০০ টাকায় নেমে এসেছে।

নগরীর সমবায় মার্কেটের সুকুমার বলেন, 'করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ, সন্ধ্যার পর লোকজন একেবারে কম থাকে, তাই ব্যবসার অবস্থা খুব খারাপ।'

ভ্রাম্যমাণ চা বিক্রেতা করিম বলেন, 'আগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা আয় করতাম। এখন ৫০ থেকে ১০০ টাকাও কোনো কোনো দিন হচ্ছে না।'

রুডোর পরিচালক সোহাগ আলী বলেন, 'রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে চা বিক্রেতাসহ সকল ব্যবসায় ধস নেমেছে। শতকরা ৪০ শতাংশ চায়ের দোকান বন্ধ হওয়া একটা আশঙ্কার ব্যাপার। এভাবে চললে বেকার সংখ্যা বাড়বে, বাড়বে অপরাধও।'

লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, 'কোভিড-১৯ মহামারি আজ জনজীবনকে আতঙ্কিত ও দুর্বিষহ করে ফেলেছে। বেশির ভাগ ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।'

Related Topics

টপ নিউজ

রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]