Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ইয়ট ডুবে নিখোঁজ কে এই ব্রিটিশ টেক টাইকুন মাইক লিঞ্চ?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 August, 2024, 12:35 pm
Last modified: 20 August, 2024, 12:36 pm

Related News

  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • জামানত ছাড়াই ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী
  • সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

ইয়ট ডুবে নিখোঁজ কে এই ব্রিটিশ টেক টাইকুন মাইক লিঞ্চ?

১৯৯০-এর দশকের শেষের দিকে কিংবা ২০০০ সালের শুরুর দিকে অটোনমি ব্যবসায়িকভাবে বেশ ভালো করতে থাকে। এতে করে মাইকও বেশ কয়েকটি পুরষ্কার ও প্রশংসা কুড়াতে থাকেন। ২০০৬ সালে তিনি ইউকে এন্টারপ্রাইজে অবদানের জন্য ওবিই পুরষ্কারে ভূষিত হন।
টিবিএস ডেস্ক
20 August, 2024, 12:35 pm
Last modified: 20 August, 2024, 12:36 pm
ছবি: ব্লুমবার্গ/গেটি ইমেজেস

নিখোঁজ হয়েছেন ব্রিটিশ টেক উদ্যোক্তা মাইক লিঞ্চ। ইতালির সিসিলি দ্বীপের কাছে একটি ইয়টে ছিলেন তিনি; যেটি ডুবে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর বিবিসির। 

মাইক ১৯৯৬ সালে ব্রিটিশ টেক ফার্ম অটোনমি প্রতিষ্ঠা করেন। এছাড়াও আরও বেশ কয়েকটি সফল টেক ফার্মের সাথে তিনি যুক্ত রয়েছেন। ফলে এই ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রের অনেকেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্রিটিশ ভার্সন হিসেবে মনে করেন।

৫৬ মিটারের বিলাসবহুল ইয়োটটি মূলত খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত ও ছয় জন নিখোঁজের সংবাদ পাওয়া গিয়েছে। তবে দুর্ঘটনাস্থল থেকে মাইকের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেসকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাইক ২০১১ সালে ১১ বিলিয়ন ডলারের বিনিময়ে মার্কিন টেক জায়ান্ট কম্পিউটার কোম্পানি এইচপির কাছে অটোনমি  বিক্রি করে দেন।  তবে এটি অধিগ্রহণের মধ্যে দিয়ে গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি তীব্র আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন। গত জুন মাসে একাধিক জালিয়াতির অভিযোগ থেকে তিনি যুক্তরাষ্ট্রে জামিন পেয়েছিলেন।

বিবিসি রেডিওতে এক সাক্ষাত্কারে মাইক অভিযোগ করেন যে, কেবল অর্থ-সম্পদ থাকার কারণে মার্কিন আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। এদিকে ইয়ট ডুবে যাওয়ার ঘটনার দিনই তার প্রতারণা মামলায় আরেক আসামি স্টিফেন চেম্বারলেন কেমব্রিজশায়ারে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে তার আইনজীবী নিশ্চিত করেছিলেন।

১৯৬৫ সালে জন্মগ্রহণ করা মাইকের পিতামাতা ছিলেন দমকল কর্মী ও নার্স। তিনি চেমসফোর্ডে তার শৈশব কাটিয়েছেন। মাইক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সাইন্সে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি ম্যাথমেটিকাল কম্পিউটিংয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

১৯৯১ সালে মাইক ক্যামব্রিজ নিউরোডায়নামিক্স নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেটি কি-না কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করে। এরও পাঁচ বছর পর টেক ফার্ম অটোনমি প্রতিষ্ঠা করা হয়।

১৯৯০-এর দশকের শেষের দিকে কিংবা ২০০০ সালের শুরুর দিকে অটোনমি ব্যবসায়িকভাবে বেশ ভালো করতে থাকে। এতে করে মাইকও বেশ কয়েকটি পুরষ্কার ও প্রশংসা কুড়াতে থাকেন। ২০০৬ সালে তিনি ইউকে এন্টারপ্রাইজে অবদানের জন্য ওবিই পুরষ্কারে ভূষিত হন।

মাইক বিবিসির বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসাথে ২০১১ সালে তিনি ব্রিটিশ সরকারের সাইন্স এন্ড টেকনোলজি কাউন্সিলে কাজ করেছেন। তিনি ডেভিড ক্যামেরুন সরকারে এআই প্রযুক্তির উন্নতিতে ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে পরামর্শ দিতেন।

২০১১ সালে এইচপির নিকট অটোনমি বিক্রির মাধ্যমে মাইক ৫০০ মিলিয়ন ডলার আয় করেন। এরপর এই টেক ব্যবসায়ী হিসেবে ইনভোক ক্যাপিটাল নামক প্রযুক্তি ফার্মে বিনিয়োগ করেন।

অটোনমির সফলতার পেছনে মূলত এটির সফটওয়্যারের বেশ কার্যকরী ভূমিকা রয়েছে। এটি ফোনকল, ইমেইল ও ভিডিও থেকে উপকারী সব তথ্য আলাদা করতে পারে। এরপর এই তথ্যগুলো কল সেন্টার অপারেটরের মতো জায়গায় ব্যবহার করতে পারে। 

২০১৮ সালে মার্কিন প্রসিকিউটরেরা মাইকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখানে তার বিরুদ্ধে কৃত্রিমভাবে কোম্পানির দাম বাড়ানোর অভিযোগ করেন। 

এক্ষেত্রে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তরাষ্ট্রে দীর্ঘ বিচার প্রক্রিয়ার সমালোচনা করেন মাইক। তিনি বলেন, "একজন ব্রিটিশ নাগরিক হিসাবে নিজেকে রক্ষা করতে অর্থ থাকতে হবে এমনটা নয়। সত্যি বলতে, আমি এখানে বসে থাকতে পারছি শুধু এই কারণে নয় যে আমি নির্দোষ ছিলাম। বরং এইজন্য যে, আমার কাছে যথেষ্ট অর্থ ছিল যার ফলে আমাকে বিনাশ করার উদ্দেশ্য সফল করতে পারেনি।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ব্যবসায়ী / উদ্যোক্তা / নিখোঁজ / টেক জায়ান্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • জামানত ছাড়াই ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী
  • সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]